বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান: হেগসেথ

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ১০:০০ পিএম

আপডেট: ০৪ মার্চ ২০২৬, ১০:০০ পিএম

ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান: হেগসেথ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান।

বুধবার (৪ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই কথা বলেন।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল আর শেষ হাসি কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পই হেসেছেন। যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টার সঙ্গে জড়িত ছিলেন, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র সেই ইউনিটের নেতাকে খুঁজে বের করে হত্যা করেছে।’

২০২৪ সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তাকে হত্যার এক কথিত ইরানি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক আফগান নাগরিকের বিরুদ্ধে মামলা করেছিল মার্কিন সরকার।

ওই সময় বিচার বিভাগ অভিযোগ করেছিল, ৫১ বছর বয়সী ফরহাদ শাকেরিকে ট্রাম্পকে হত্যার ‘পরিকল্পনা তৈরির’ দায়িত্ব দেওয়া হয়েছিল। মার্কিন সরকার তখন জানিয়েছিল, শাকেরি ইরানে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

ম্যানহাটন আদালতে দায়ের করা এক ফৌজদারি অভিযোগে প্রসিকিউটররা দাবি করেন, ইরানের রেভল্যুশনারি গার্ডের এক কর্মকর্তা গত সেপ্টেম্বরে শাকেরিকে ট্রাম্পের ওপর নজরদারি চালানো এবং তাকে হত্যার পরিকল্পনা করার নির্দেশ দিয়েছিলেন।

সূত্র: বিবিসি

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.