বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি যুদ্ধজাহাজের মোট ১০৪ ক্রুর নিহত: ইরান

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৬:৪৩ পিএম

আপডেট: ০৯ মার্চ ২০২৬, ০৬:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি যুদ্ধজাহাজের মোট ১০৪ ক্রুর নিহত: ইরান

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস দিনার মোট ১০৪ জন ক্রু নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনী। আহত হয়েছেন আরও ৩২ জন।

সোমবার (৯ মার্চ) আনাদোলুর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, দেশটির সেনাবাহিনী বলেছে, ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলে মার্কিন নৌবাহিনীর হামলার শিকার হয় জাহাজটি। জাহাজটি ভারতে অনুষ্ঠিত একটি নৌমহড়ায় অংশ নিয়ে ফিরছিল।

মার্কিন সাবমেরিন থেকে টর্পেডো হামলা চালিয়ে ইরানি জাহাজটি ডুবিয়ে দেওয়ার কথা নিশ্চিত করেছে ওয়াশিংটন।

শ্রীলঙ্কার পক্ষ থেকে জানিয়েছে, ইরানি জাহাজটি থেকে বিপৎসংকেত পাওয়ার পরই তারা উদ্ধার অভিযান শুরু করে। জীবিত অবস্থায় ৩২ জন ক্রুকে উদ্ধার করা হয়। আহত এই ক্রুদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

তথ্যসূত্র: আনাদোলু, আইআরএনএ, মিডল ইস্ট মনিটর

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.