সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মৃত্যুর গুজবে নিজের ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১০:৫৭ এএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ১০:৫৭ এএম

মৃত্যুর গুজবে নিজের ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

ইরানের গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নিহত বা আহত হয়েছেন  এমন গুজবের মুখে নিজের ভিডিও প্রকাশ করে জীবিত থাকার প্রমাণ দিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। 

রোববার নেতানিয়াহুর টেলিগ্রাম একাউন্টে পোস্ট করা তার নিজের ভিডিওতে তাকে এক কাপ কফি নিতে ও নিজের সহযোগৗীর সঙ্গে কথা বলতে দেখা গেছে।
 
রয়টার্স জানিয়েছে, ভিডিওটি জেরুজালেমের শহরতলীর একটি ক্যাফেতে ধারণ করা হয়েছে। এতে নেতানিয়াহুর সহযোগী তাকে তার মৃত্যুর গুজব সম্পর্কে জিজ্ঞেস করেন।
 
নেতানিয়াহু কিছুটা শ্লেষ সহকারে দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহার করে এই উত্তর দেন। তিনি কফি নিতে গিয়ে এই শব্দটি ব্যবহার করেন।

সহযোগীকে নেতানিয়াহু বলেন, ‘আমি কফি পাগল। আপনি জানেন কি? আমি আমার জনগণের জন্য পাগল।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.