বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ফুহাদ রেজা ফাহিমকে সভাপতি এবং জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি যৌথভাবে কুষ্টিয়া জেলা যুবদলের এই আংশিক কমিটি অনুমোদন করেছেন।
অনুমোদিত ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির নেতৃবৃন্দের তালিকায় রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহ-সভাপতি জাকারিয়া মিলন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন এবং সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি।
কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী ৩০ দিনের মধ্যে কুষ্টিয়া জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে হবে।
কেন্দ্রীয় যুবদলের দপ্তর দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়। নতুন কমিটি ঘোষণার পর কুষ্টিয়া জেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









