ঢাকার আশুলিয়ায় প্রীতি গার্মেন্টস নামের একটি তৈরী পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ওই পোশাক কারখানায় বিস্ফোরণ ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া।
তিনি জানান, ৬টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর আসে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









