সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম

মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইরানে মার্কিন–ইসরাইলি বাহিনীর যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া বিস্তৃত যুদ্ধে যুক্তরাজ্য জড়াবে না জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘যুক্তরাজ্যের অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে অবস্থানরত তার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা।’

সোমবার (১৬ মার্চ) এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী যুদ্ধে না জড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, ‘যুক্তরাজ্যসহ মিত্রদেশগুলো এই অঞ্চলে সামরিক সহায়তা না দিলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে।’

এরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, যুক্তরাজ্য কোনো বিস্তৃত যুদ্ধে জড়াবে না।

কিয়ার স্টারমার বলেন, ‘ব্রিটেন নিজেকে কোনো বৃহত্তর সংঘাতের মধ্যে টেনে নিতে দেবে না। পাশাপাশি ওই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে।’

সূত্র: আল–জাজিরা

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.