বরিশালে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতর উদ্যাপন করছেন ১০ হাজারের বেশি পরিবার।
শুক্রবার (২০ মার্চ) চট্টগ্রামের চন্দনাইশের জাহাগিরিয়া শাহ্সূফী মমতাজীয়া দরবার শরীফের অনুসারীরা এই ঈদ উদ্যাপন করেন।
সকাল সাড়ে ৯ বরিশাল নগরের ২৩ নং ওয়ার্ডে শাহসূফী মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ৭০ টি মসজিদে প্রায় ১০ হাজর পরিবার আজ ঈদ উদ্যাপন করছে বলে জানিয়েছেন শাহসূফী মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আমির হোসেন মিঠু।
অনুসারীদের দাবি পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সাথে মিলিয়ে রোজা রাখাসহ ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা পালন করেন তারা।
এদিকে বরিশাল বিভাগে অর্ধলাখের অধিক পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









