শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইউএইকে সতর্ক করলো ইরানের সামরিক বাহিনী

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ০২:২৯ পিএম

আপডেট: ২১ মার্চ ২০২৬, ০২:২৯ পিএম

ইউএইকে সতর্ক করলো ইরানের সামরিক বাহিনী

কৌশলগত হরমুজ প্রণালীর কাছে উপসাগরে অবস্থিত দুটি বিতর্কিত দ্বীপে নিজেদের ভূখণ্ড থেকে হামলা চালানোর অনুমতি না দেওয়ার জন্য আজ শনিবার ইরানের সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করেছে।

তাসনিম সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া বলেন, ‘আমরা সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করছি যে, পারস্য উপসাগরে অবস্থিত ইরানের আবু মুসা ও গ্রেটার তুনব দ্বীপের বিরুদ্ধে যদি তাদের ভূখণ্ড থেকে কোনো ধরনের আগ্রাসন চালানো হয়, তবে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ-তে তীব্র হামলা চালাবে।’

আবু মুসা ও গ্রেটার টান্ব দ্বীপসমূহ দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে বিরোধের কারণ হয়ে আছে।

এই দ্বীপগুলো ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু সংযুক্ত আরব আমিরাত দ্বীপগুলোর মালিকানা দাবি করে আসছে।

দ্বীপগুলো হরমুজ প্রণালীর প্রবেশ পথের কাছে উপসাগরে অবস্থিত। এখান দিয়েই সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়।

কিন্তু আঞ্চলিক যুদ্ধের কারণে সামুদ্রিক চলাচল ব্যাহত হয়েছে, যা ২৮শে ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলার মাধ্যমে শুরু হয়েছে এবং তারপর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে।

ইরান অভিযোগ করেছে যে উপসাগরীয় দেশগুলো তাদের ভূখণ্ড থেকে মার্কিন বাহিনীকে আক্রমণ চালানোর অনুমতি দিচ্ছে এবং যুদ্ধ চলাকালীন এ সব দেশে ‘মার্কিন স্বার্থ’ হিসেবে যেগুলোকে তারা চিহ্নিত করে এবং সেগুলোর বিরুদ্ধে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সুত্র: এএফপি

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.