বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৬:৩০ পিএম

আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৬:৩০ পিএম

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। খবর আলজাজিরা 

আল জাজিরার ওসামা বিন জাভেদ জানিয়েছেন, ‘আমরা এখন নিশ্চিত করতে পারি যে, পাকিস্তানের ঊর্ধ্বতন সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের দেওয়া একটি নথি পাকিস্তানের পক্ষ থেকে ইরানিদের কাছে উপস্থাপন করা হয়েছে। এখন ইরানের জবাবের অপেক্ষায় রয়েছে।’ 

এ ছাড়াও খবর পাওয়া গেছে, আগামী দিনগুলোতে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা বৈঠকে বসতে পারেন।

এদিকে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির পররাষ্ট্র বিষয়ক সহসভাপতি হারুন আরমাগান রয়টার্সকে বলেছেন, আঙ্কারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ‘বার্তা আদান-প্রদানের ভূমিকা পালন করছে’।

আরমাগান বলেন, এর লক্ষ্য হলো উত্তেজনা প্রশমিত করা এবং সরাসরি আলোচনার পথ প্রশস্ত করা। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে তুরস্কের দৃঢ় সম্পর্ক রয়েছে এবং দেশটি অন্যান্য কয়েকটি দেশের সঙ্গে মিলে নিজেদেরকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.