সংযুক্ত আরব আমিরাত (ইউএই) লক্ষ্য করে ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৭টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান।
শনিবার (২৮ মার্চ) আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে দেশটি।
মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে এ পর্যন্ত ইরান ৩৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১ হাজার ৮৭২টি ড্রোন দিয়ে আমিরাত লক্ষ্য হামলা চালালো।
এসব হামলায় আমিরতের সশস্ত্র বাহিনীর দুই সদস্য, সশস্ত্র বাহিনীতে নিযুক্ত একজন মরক্কোর বেসামরিক ব্যক্তিসহ ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭৮ জন।
সূত্র: আল–জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









