বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাজায় চেকপোস্টে ইসরাইলি হামলা, নিহত ৬

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১০:৩৬ এএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ১০:৩৬ এএম

গাজায় চেকপোস্টে ইসরাইলি হামলা, নিহত ৬

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই গাজা উপত্যকা ও দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, দক্ষিণ খান ইউনিসের দুটি পুলিশ চেকপোস্টে ইসরায়েলি বিমান হামলায় নিহতদের মধ্যে একজন শিশু এবং তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছে। এছাড়া তিনজন সাধারণ নাগরিকও আছেন, যাদের মধ্যে একজন কিশোরী। 

হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

স্বাস্থ্য কর্মকর্তারা আরো জানান, গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি চুক্তি সইয়ের পর থেকে ইসরায়েলি বাহিনীর মামলায় ৬৯২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১,৮৯৫ ফিলিস্তিনি। সূত্র: আল জাজিরা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.