বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ এএম

আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ এএম

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত

পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে বৃহস্পতিবার মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা ও এক সংশ্লিষ্ট ব্যক্তি।

পেন্টাগন অবশ্য বিষয়টিকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, ৪১তম আর্মি চিফ অব স্টাফ র‍্যান্ডি জর্জ ‘অবিলম্বে অবসরে যাচ্ছেন’। তবে তাঁর মেয়াদের আরও এক বছরের বেশি সময় বাকি ছিল। এক বিবৃতিতে পেন্টাগন তাঁর কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, ‘আমরা তাঁর অবসর জীবনের জন্য শুভকামনা জানাই।’

জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পিট হেগসেথ প্রতিরক্ষা বিভাগকে নতুনভাবে সাজাতে দ্রুত পদক্ষেপ নিয়েছেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়ন করতে চান। সে কারণে জেনারেল এবং অ্যাডমিরালদের বরখাস্ত করছেন।

তবে জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের কোনো সুনির্দিষ্ট কারণ না জানালেও পেন্টাগন বিষয়টিকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে। যদিও তার মেয়াদ আরও এক বছরের বেশি সময় বাকি ছিল।

সূত্র: রয়টার্স

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.