ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত খারগ দ্বীপে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দেশটি মোট তেল রপ্তানির ৯০ শতাংশই এই দ্বীপ থেকে করে থাকে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ জানিয়েছে, খারগ দ্বীপে বেশ কয়েকটি বিকট বিস্ফোরণে শব্দ শোনা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেন সংবাদ সংস্থাটি।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, গত রাতে ইরানের খারগ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওই কর্মকর্তা বলেন, এবারের হামলায় দ্বীপের তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়নি।
এর আগে গত ১৩ মার্চও খারগ দ্বীপে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
সে সময় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, তারা দ্বীপটির নৌ-মাইন সংরক্ষণাগার, ক্ষেপণাস্ত্র বাঙ্কার এবং অন্যান্য বিভিন্ন সামরিক স্থাপনা মিলিয়ে মোট ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
সূত্র: সিএনএন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









