বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

লেবাননে ইসরাইলি হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন: ইরান

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পিএম

আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পিএম

লেবাননে ইসরাইলি হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন: ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, লেবাননে ইসরাইলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এর ফলে আলোচনাগুলো অর্থহীন হয়ে যাবে। ইরান লেবাননের জনগণের সঙ্গেই থাকবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট এই কথা জানান।

এদিকে লেবানন যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘লেবানন এবং সমগ্র প্রতিরোধ অক্ষ, ইরানের মিত্র হিসেবে যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ।’

তিনি সতর্ক করে দিয়ে আরও বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলি গুরুতর পরিণতি ডেকে আনবে।

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার পরদিন ইসরাইল লেবাননে হামলা চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যা করেছে। ইসরাইল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরাইল।

সূত্র: আল–জাজিরা

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.