রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরানে বিক্ষোভ

ট্রাম্প বললেন, ‘সাহায্য আসছে’

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম

আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:১৫ পিএম

ট্রাম্প বললেন, ‘সাহায্য আসছে’

ইরানের চলমান সরকারবিরোধী বিক্ষোভকারীদের ‘দেশপ্রেমিক’ অভিহিত করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের উদ্দেশে ট্রাম্প বলেছেন, ‘সাহায্য আসছে।’

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে এ কথা বলেছেন তিনি। 

এমন সময় মার্কিন প্রেসিডেন্ট এই আহ্বান জানালেন, যখন বিভিন্ন সংবাদমাধ্যমে ইরানের সরকারবিরোধী বিক্ষোভ স্তিমিত হয়ে যাওয়ার খবর আসছে। বিক্ষোভ শুরুর পর থেকেই তেহরানকে নানা হুমকি দিয়ে আসছেন ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে তিনি আরও লেখেন, ‘ইরানের দেশপ্রেমিকেরা, আপনারা বিক্ষোভ চালিয়ে যান। আপনাদের প্রতিষ্ঠানগুলোর দখল নিন। হত্যাকারী ও নিপীড়নকারীদের নাম মনে রাখুন। তাদের বড় মূল্য দিতে হবে। বিক্ষোভকারীদের ওপর হত্যাকাণ্ড না থামা পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সাহায্য আসছে।’

এদিকে বিক্ষোভ ঘিরে ইরানের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের। তিনি এর আগে ইরানের সঙ্গে ব্যবসা অব্যাহত রাখা দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। ট্রাম্পের ভাষ্যমতে, এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

 অর্থনৈতিক অসন্তোষ থেকে ইরানে বিক্ষোভ শুরু হলেও পরে তা রাজনৈতিক রূপ নেয়। বিক্ষোভ থেকে সরকার পতনের ডাকও দেওয়া হয়।

বিক্ষোভ চরমে উঠলে ৯ জানুয়ারি রাত থেকে ইন্টারনেট বন্ধ করে ব্যাপক দমন–পীড়ন শুরু করে ইরান সরকার। ইরানের এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বিক্ষোভে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্যসহ দুই হাজার মানুষ নিহত হয়েছেন।

সূত্র: আল–জাজিরা

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.