বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরান ইস্যুতে ট্রাম্প

যা-ই ঘটুক, জয় আমাদেরই হবে

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৯:২২ এএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৯:২২ এএম

যা-ই ঘটুক, জয় আমাদেরই হবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ‘অত্যন্ত গভীর’ আলোচনায় নিয়োজিত রয়েছে। এ আলোচনায় ফলাফল যা-ই হোক না কেন, জয় আমাদেরই হবে। খবর আল-জাজিরার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি আলোচনা চলছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রথম সরাসরি বৈঠক।

আল জাজিরার তথ্যমতে, আলোচনার প্রথম দিনে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী এক প্রাথমিক বৈঠকে মিলিত হন। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে, ইরানের পক্ষে নেতৃত্ব দেন সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

প্রথমে আলোচনাটি একদিনের জন্য নির্ধারিত থাকলেও, বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চালিয়ে যেতে এটি আরও একদিন বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যার আওতায় ইসলামাবাদে আলোচনা চলছে। ইরান আলোচনার জন্য ১০ দফা প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে মার্কিন সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের বিষয়টি।
 

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.