মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হতে পারে: নেতানিয়াহু

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পিএম

আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পিএম

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হতে পারে: নেতানিয়াহু

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে বলে হঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সোমবার (১৩ এপ্রিল) জেরুজালেমে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহু বৈঠকে বলেন, ইরানের বন্দরের ওপর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপের যে ঘোষণা দিয়েছে এতে তারা সমর্থন জানাচ্ছেন। এছাড়া ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের সম্পর্ক কোনোভাবেই খারাপ হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তাকে আলোচনা সম্পর্কে অবহিত করেন।

নেতানিয়াহু বলেছেন, আলোচনার শর্ত ছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা বন্ধ করে দেবে। অপরদিকে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। কিন্তু তারা হরমুজ খোলেনি। এর মাধ্যমে ইরান শর্ত ভঙ্গ করেছে। যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য ছিল না।

এছাড়া ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের দাবি ছিল সমৃদ্ধকরণকৃত সব ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে নিতে হবে এবং আগামী কয়েক বছর, অর্থাৎ কয়েক দশক দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। এতে তাদের মনযোগ ছিল। আর অবশ্যই এ বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

সূত্র: টাইমস অব ইসরায়েল

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.