বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাজা-লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ১১:৩১ পিএম

গাজা-লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান পূর্ণ শক্তিতে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। খবর রোয়া নিউজের।

ইসরাইলি পার্লামেন্ট নেসেটে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু দাবি করেন, “ইসরাইলি বাহিনীর লড়াই এক মুহূর্তের জন্যও থামেনি।”

তিনি বলেন, “যুদ্ধ সমসময়ই চলছে। গতকাল এবং আজ আমাদের বিশেষ মনোযোগ ছিল দক্ষিণ লেবাননের বিনত জবেইল এবং গাজার ওপর। পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের সব শক্তি দিয়ে অভিযান চালিয়ে যাব।”

তিনি বর্তমান পরিস্থিতির চ্যালেঞ্জকে অতীতের মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের প্রচেষ্টার সঙ্গে তুলনা করে বলেন, বর্তমান প্রেক্ষাপটে হামাসের বিরুদ্ধে কোনো ঐক্যবদ্ধ আন্তর্জাতিক বাহিনী গড়ে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে।

ভাষণ চলাকালীন নেতানিয়াহু গত ১১ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের প্রসঙ্গটি সামনে আনেন। তিনি জানান, ওই বৈঠকে হামাসকে নিরস্ত্র হওয়ার জন্য ৬০ দিনের যে ডেডলাইন দেওয়া হয়েছিল, কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই সেই সময়সীমা এখন শেষ হয়ে গেছে।

রোয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, গাজায় পরিস্থিতি স্থিতিশীল করার কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে এই মন্তব্যগুলো এসেছে, যেখানে যুদ্ধবিরতি পরবর্তী শাসন ব্যবস্থা এবং তা কার্যকর করার বিষয়ে আন্তর্জাতিক অবস্থানগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।

২০২৫ সালের অক্টোবরে একটি যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও, ইসরাইলি বাহিনী গাজা উপত্যকাজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে। 

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.