ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একই সপ্তাহে দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে যাচ্ছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি আলোচনার ক্ষেত্রে একে আশাব্যঞ্জক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
রবিবার (২৬ এপ্রিল) পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে আল–জাজিরা এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানি কর্মকর্তারা জোর দিয়ে জানান, আরাগচির আবার ইসলামাবাদে আসাটা এটাই তুলে ধরছে যে, আলোচনার চেষ্টা ভেস্তে যায়নি বরং এটা কূটনৈতিক প্রক্রিয়ার ধারাবাহিকতা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল ইসলামাবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাহ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে পৃথকভাবে বৈঠক শেষ করে ওমান সফরে যান। ওমানে আরাগচি দেশটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। সেই আলোচনার ফলস্বরূপ তিনি রবিবার (২৬ এপ্রিল) ইসলামাবাদে ফেরার পরিকল্পনা করছেন।
পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করবেন। একে আশাব্যঞ্জক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
অন্য কথায়, তারা আশা করছেন কূটনৈতিক প্রক্রিয়ায় ধাপে ধাপে কিছু অগ্রগতি হতে পারে এবং এটি অগ্রগতির দিকে এগিয়ে যাবে।
সূত্র: আল–জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









