সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা লক্ষ্য করে ইরান একাধিক ড্রোন হামলা করেছে। এতে দেশটির ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় আগুন ধরেছে।
সোমবার (৪ মে) বিকেলে ফুজাইরার মিডিয়া অফিস জানিয়েছে, ইরান থেকে ড্রোন হামলার পর আমিরাতের পেট্রোলিয়াম শিল্প এলাকায় ‘বড় আগুন লেগেছে’। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আগুন নেভাতে দ্রুত সিভিল ডিফেন্স বা ফায়ার সার্ভিসের দল মোতায়েন করা হয়েছে।
যদিও এর আগেই সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিছুক্ষণ আগে চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যার তিনটি প্রতিহত করা হয়েছে। একটি সমুদ্রে পড়েছে।
এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কড়া তৎপরতা চালানো হলেও ইরানের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নতুন করে অস্থিরতা তৈরি করেছে।
সূত্র: আল জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









