ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি ইরানের সাধারণ মানুষকে সরকারবিরোধী বিক্ষোভে নামার নতুন করে ডাক দিয়েছিলেন কিন্তু তার এ আহ্বান প্রত্যাখান করে সাড়া দেয়নি ইরানি জনগণ।
শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা তিন দিন বিক্ষোভ কর্মসূচির ডাক দিলেও শনিবার সন্ধ্যার পর রাজধানী তেহরানসহ অন্যান্য বড় শহরগুলোতে কোনো বিক্ষোভকারীর সাড়া পাননি তিনি।
গত মাসের শেষ দিকে ইরানে শুরু হওয়া বিক্ষোভ গত ৭ ও ৮ জানুয়ারি এটি সহিংস আকার ধারণ করে। এ বিক্ষোভ আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার শঙ্কা তৈরি করে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত রেজা পাহলভি তখন প্রচার করতে থাকেন, যদি সরকারের পতন হয় তাহলে তিনি ট্রানজিশনাল নেতার দায়িত্ব নেবেন। তিনি বিদেশে বসবাসরত ইরানিদের মধ্যে সমর্থন পেয়েছিলেন।
তবে ইরানের ভেতর তার প্রভাবের বিষয়টি নিয়ে অনেকেই সন্দিহান। কেউ কেউ তাকে সমর্থন জানালেও অনেকে চান না আবারও রাজতন্ত্র ফিরে আসুক।
এদিকে তার সর্বশেষ ডাকে সাধারণ মানুষের সাড়া না দেওয়ার বিষয়টি নির্দেশ করছে, কঠোর দমননীতির কারণে বিক্ষোভকারীরা বিক্ষোভ থেকে সরে এসেছেন এবং সরকার সফলভাবে এটি নিয়ন্ত্রণ করতে সফল হয়েছে।
রেজা পাহলভি ইরানের সরকার পতনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানানো সত্ত্বেও বিক্ষোভ দমনে সফল হয়েছে খামেনি সরকার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









