শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

৩ দিনের যুদ্ধবিরতি নিশ্চিত করলো ইউক্রেন ও রাশিয়া

প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৪:১২ পিএম

আপডেট: ০৯ মে ২০২৬, ০৪:১২ পিএম

৩ দিনের যুদ্ধবিরতি নিশ্চিত করলো ইউক্রেন ও রাশিয়া

রাশিয়া ও ইউক্রেন শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৯ মে থেকে ১১ মে পর্যন্ত একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছে। এই সময়ে মস্কো তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপন করবে বলে জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে যুদ্ধরত দুই দেশের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন।
তিনি আশা করেন, এর মাধ্যমে যুদ্ধ শেষ করার জন্য একটি দীর্ঘমেয়াদী চুক্তি হতে পারে।

রাশিয়া এর আগে ৯ মে তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবস উপলক্ষে দুই দিনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। ইউক্রেন এর আগে জানিয়েছিল যে তারাও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু মস্কো তা উপেক্ষা করেছে।

ট্রাম্প বলেছেন, এই যুদ্ধবিরতিতে উভয় পক্ষই প্রতিপক্ষের ১ হাজার বন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছে। ট্রাম্প গত বছর ক্ষমতায় আসার একদিনের মধ্যেই চার বছর ধরে চলা এই সংঘাতের সমাধান করার প্রতিশ্রুতি দেন। কিন্তু এখন এই সংঘাত সমাধানে হিমশিম খাচ্ছেন তিনি।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে ৯, ১০ ও ১১ মে তিন দিনের যুদ্ধবিরতি থাকবে। এই অনুরোধটি সরাসরি আমার পক্ষ থেকে করা হয়েছিল এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এতে সম্মতি দেওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।’’

তিনি বলেন, ‘‘আশা করা যায়, এটি একটি দীর্ঘ, প্রাণঘাতী ও কঠিন লড়াইয়ের অবসানের সূচনা।’’

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘‘একটি যুদ্ধবিরতি ‘অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন ৯ই মে রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ারে হামলা না চালানো হয়।’’

এই দিনেই দেশটির বার্ষিক বিজয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা, যা এ বছর কোনো সামরিক সরঞ্জাম ছাড়াই আয়োজন করা হচ্ছে।

সূত্র: এএফপি

সা

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.