হরমুজ প্রণালির নিকটবর্তী সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে একটি জাহাজ জব্দ করেছে কিছু অজ্ঞাত ব্যক্তি। জাহাজটি জব্দ করে এখন ইরানের জলসীমায় নিয়ে যাচ্ছেন তারা।
বৃহস্পতিবার (১৪ মে) ইউকে মেরিটাইম এজেন্সি থেকে এই তথ্য জানানো হয়েছে।
এজেন্সি থেকে বলেছে, আমিরাতের ফুজাইরাহ থেকে ৭০ কিলোমিটার দূরে নোঙর করা একটি জাহাজ অজ্ঞাত ব্যক্তিরা জব্দ করেছে এবং এটি ইরানের জলসীমার দিকে নেওয়া হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর এবং সর্বশেষ যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালিতে একাধিক জাহাজ হামলার শিকার হয়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করেছে।
যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানির প্রায় ২০ শতাংশ হরমুজ দিয়ে পরিবহন করা হতো।
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









