জুমার নামাজকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কলকাতায়। পুলিশের সঙ্গে রীতিমতো তর্ক হয় রাজাবাজারের মুসলিম যুবকদের।
শুক্রবার (১৫ মে) কলকাতার রাজাবাজার ক্রসিং এলাকায় রাস্তায় নামাজ আদায় নিয়ে হুলস্থুল কাণ্ড বাঁধে।
জুমার সময় রাস্তায় নামাজ পড়তে শুরু করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। যুবকরা জানায়, পুলিশের বাঁধা মানবেন না তারা রাস্তায়ই নামাজ পড়বেন।
পুলিশ জানায়, ওই যুবকরা রীতিমতো তেড়ে আসে বলেন, “আমরা কিছু জানি না, রাস্তার উপরই নমাজ পড়ব।” এই ঘটনা ঘিরে মুসলিম অধ্যুষিত রাজাবাজারে বিশৃঙ্খলা তৈরি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ বাহিনী ও উচ্চপদস্থ কর্মকর্তারা। পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জনবহুল রাস্তায় এভাবে নামাজ পড়ার ফলে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের সমস্যার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









