বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটি তাদের আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচে ‘সিপাহি (পুরুষ)’ পদে নতুন জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
পদের নাম : সিপাহি (পুরুষ)
ব্যাচ : ২৮তম
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বৈবাহিক অবস্থা : প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
শারীরিক যোগ্যতা
উচ্চতা : সাধারণ ও অন্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৭৬ মিটার) এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫ মিটার)।
ওজন : সাধারণ ও অন্য প্রার্থীদের জন্য ন্যূনতম ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।
বুকের মাপ : সাধারণ ও অন্য প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি।
দৃষ্টিশক্তি : প্রার্থীদের চোখ বা দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ হতে হবে।
বয়সসীমা : আগামী ১৯ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট বা হলফনামা গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন এবং আবেদন করুন : https://ansarvdp.gov.bd/
২৭ জুন থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ জুলাই পর্যন্ত।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









