বিকাশ লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী প্রতিষ্ঠানটির ডেটা সেন্টার অপারেশনস বিভাগে টেকনিশিয়ান পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে। ৪ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৩ অক্টোবর পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড
পদের নাম: টেকনিশিয়ান
বিভাগ: ডেটা সেন্টার অপারেশনস
পদসংখ্যা: ২টি
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: যশোর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।
অন্যান্য যোগ্যতা: ডেটা সেন্টারের পরিচালনগত কার্যপদ্ধতি বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য নির্ধারিত লিংকে প্রবেশ করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৩ অক্টোবর ২০২৬।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









