বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ পেয়ে উত্তীর্ণ প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। আগামী ১৩ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৩০ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ পুলিশের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরা জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ পাবেন।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স
ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে আবেদন করতে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে। আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। পাশাপাশি প্রার্থীকে অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত প্রার্থীরা আবেদনের যোগ্য নন।
শারীরিক যোগ্যতা
সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।
অন্যদিকে, সাধারণ কোটার নারী প্রার্থীদের উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার নারী প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। নারী ও পুরুষ উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
আবেদনের সময়সীমা: নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হবে ১৩ অক্টোবর ২০২৬। আবেদন গ্রহণ চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পুলিশের [অফিশিয়াল ওয়েবসাইটে] (https://www.police.gov.bd/) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত শর্ত জেনে নিতে পারবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









