শুক্রবার, ১৫ মে ২০২৬, ০ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ফিন্যান্স বিভাগে এক্সিকিউটিভ নেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস

কর্মলোক ডেস্ক

প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৯:১৯ পিএম

আপডেট: ১৫ মে ২০২৬, ০৯:১৯ পিএম

ফিন্যান্স বিভাগে এক্সিকিউটিভ নেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস

দেশের প্রথম সারির ওষুধ কোম্পানি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ফিন্যান্স বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে লোকবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম: এক্সিকিউটিভ- ফিন্যান্স

পদ সংখ্যা: নির্ধারিত না। 

চাকরির দায়িত্ব: প্রতিদিনের অ্যাকাউন্টিং রেকর্ড ও বুককিপিং কার্যক্রম রক্ষণাবেক্ষণে সহায়তা করা। ভাউচার, ইনভয়েস, বিল ও পেমেন্ট সংক্রান্ত নথিপত্র প্রস্তুত ও প্রক্রিয়াকরণ করা। ব্যাংক রিকনসিলিয়েশন ও নগদ অর্থ ব্যবস্থাপনা কার্যক্রমে সহায়তা করা।অ্যাকাউন্টস পেয়েবল ও অ্যাকাউন্টস রিসিভেবল রেকর্ড রক্ষণাবেক্ষণ করা। ইপিআর সিস্টেমে নির্ভুলভাবে জার্নাল এন্টি রেকর্ড করা। মাসিক হিসাব ক্লোজিং কার্যক্রমে সহায়তা করা। আর্থিক নথিপত্রের সঠিক ডকুমেন্টেশন ও ফাইলিং বজায় রাখা। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অর্থ ও হিসাব সংক্রান্ত যেকোনো কাজ সম্পন্ন করা।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বা ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি। এর পাশাপাশি সিএ-সিসি সম্পন্ন অথবা সিএ পার্টলি কোয়ালিফায়েড হতে হবে। 

অভিজ্ঞতা: ওষুধ শিল্প অথবা যেকোনো নামকরা উৎপাদনকারী প্রতিষ্ঠানে অন্তত ১-২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল: অপারেশনাল হেডকোয়াটার্স, বনানী, ঢাকা।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: ইন্ডাস্ট্রির শীর্ষ পর্যায়ের আকর্ষণীয় বেতন প্যাকেজ। বিশ্বমানের প্রশিক্ষণ। চমৎকার কাজের সংস্কৃতি, টিম স্পিরিট ও পারফরম্যান্স রিকগনিশন স্কিম। উচ্চ সম্ভাবনাময় ব্যক্তিদের জন্য দ্রুত ক্যারিয়ার পদোন্নতি ও ব্যক্তিগত উন্নয়নের সুযোগ।

আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://skfbd.com/career এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৪ মে, ২০২৬।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.