জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড এবং অন্য ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন এ আদেশ দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, ২০১৬ সালের জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গজারিয়া এলাকায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চাচা ও ভাতিজার ভেতরে শত্রুতার সৃষ্টি হয়। সেই শত্রুতার জেরে দুইজনকে হত্যা করা হয়। এই ঘটনায় প্রায় ১০ বছর পর আজ দুপুরে ৬০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ১৪ জন আসামির ভেতরে ৭ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









