বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) সকাল ৯টার কিছুক্ষণ আগে আকাশি রঙের একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।
এদিন মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন। এর আগে গত ৯ আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১।
প্রসিকিউশন জানিয়েছে, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের সংশ্লিষ্টতা পেয়েছেন তদন্ত কর্মকর্তা। মামলাটি এখনো তদন্তাধীন। গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতেই তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন ইলিয়াস আলী। তিনি সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









