রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জন গ্রেপ্তার ও ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৭, লালবাগ বিভাগ ৬০, ওয়ারী বিভাগ ৬২, মতিঝিল বিভাগ ৭১, তেজগাঁও বিভাগ ৮২, মিরপুর বিভাগ ১৩৮, গুলশান বিভাগ ৫২, উত্তরা বিভাগ ৪২ ও গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৭১১পিস ইয়াবা, দুইটি স্বর্ণের চেইন, একটি প্রাইভেটকার, একটি মিশুক গাড়ী, আটটি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৮০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









