রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মহিলা আ.লীগের ঝটিকা মিছিল, ৮ জন গ্রেপ্তার

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম

আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম

মহিলা আ.লীগের ঝটিকা মিছিল, ৮ জন গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডিতে নিষিদ্ধ সংগঠন মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে সাত নেত্রীসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম তাদের গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেন। এই সময় তাদের বহনকারী মাইক্রোবাস জব্দসহ এর চালককেও আটক করা হয়।

তিনি বলেন, শুক্রবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেত্রী ধানমন্ডি-২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরায় সেহরি খান। শেষ করে স্টারের সামনে থেকে ২০-২৫ জন নারী একটি মিছিল বের করেন। এ সময় তাদের কাছে ব্যানার ও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে চলে যেতে থাকে।

ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে গেলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে নারীরা পালানোর চেষ্টা করে। এসময় সাতজন নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বহনকারী হায়েস মাইক্রোবাস জব্দ ও এর চালককে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.