রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

অপারেশন ডেভিল হান্ট: রাজধানীতে গ্রেপ্তার ২৮

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম

আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম

অপারেশন ডেভিল হান্ট: রাজধানীতে গ্রেপ্তার ২৮

ফাইল ফটো

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুগদা, বনানী ও রূপনগর থানা-পুলিশ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে মুগদা থানায় ৯ জন, বনানী থানায় ৭ জন ও রূপনগর থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন।

মুগদা থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) মুগদা থানা-পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সালমান আহমেদ (১৯), রিফাত আলম মুন্না (১৮), মো. ইমন (২৫), মো. মামুন (২০), মো. মান্নান (২৩), মো. সুজন (৩২), নাইমুর রহমান আপন (২৮), মো. আছলাম (২৬) ও মো. সাগর (২০)।

অন্যদিকে, বনানী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) বনানী থানা-পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. শরিফ মিয়া (২৮), মো. খোরশেদ আলম (৫০), মো. মুনছুর আলী (৩৫), মোহাম্মদ আলী (১৯), শাহিনুর হোসেন (২৫), মো. সবুজ মিয়া (২৩) ও মো. রাকিব (২০)।

এছাড়া রূপনগর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) রূপনগর থানা-পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৌলী আক্তার মল্লিকা (৩৫), মো. শ্রাবণ (২০), মো. রাজু (৩৫), মোবারক হোসেন (২২), মো. আব্দুল কাইয়ুম (২৪), মো. আশাদুল ইসলাম (২৩), মো. আবির হাসান (২৮), মো. মাহিবুল ইসলাম (২৬), মো. ইশরাক হোসাইন ইফতি (২৫), মো. তাইবুর রহমান (২৫), মো. সবুজ মিয়া (২৩) ও মো. মুস্তাকিম সালেহীন একরাম অন্তু (২৪)।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। 

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.