আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় আরও তিনজন আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১২ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ এ সংক্রান্ত নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। তারা হলেন- আইনজীবী মো. মাগফুর রহমান শেখ, মোহাম্মদ অলি মিয়া ও রাফিউল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়, তাদের মধ্যে মাগফুর রহমান ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন। অলি মিয়া ও রাফিউল ইসলাম সহকারী অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন বলে।
আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য তিনজন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর পদে নিয়োগ করা হলো।
এখন নতুন করে তিনজনকে দায়িত্ব দেওয়ার এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা তুলে ধরে প্রজ্ঞাপনে বলা হয়, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট, ১৯৭৩ এর ৭(১) ধারা অনুসারে তাদের অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রাপ্য ‘রিটেইনার ফি’ ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এ তিনজন নিয়োগের পর ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ ২০ জন প্রসিকিউটর দায়িত্ব পালন করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









