শুক্রবার, ১৫ মে ২০২৬, ০ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৬:১০ পিএম

আপডেট: ১৫ মে ২০২৬, ০৬:১০ পিএম

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের কাছ থেকে দায়িত্বগ্রহণ করেন তিনি। চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে গেছেন মো. সরওয়ার।

ডিএমপির জনসংযোগ বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী অবসরে যাওয়ার পর সরকার আর কাউকে কমিশনার হিসেবে দায়িত্ব দেয়নি। এ কারণে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে মো. সরওয়ার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের এর দায়িত্ব পালন করেন।

“বৃহস্পতিবার মো. সরওয়ারের চাকরি জীবনের শেষ দিন ছিল। তিনি অবসরকালীন ছুটিতে যাওয়ায় নিয়মানুযায়ী ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম।”

নতুন সরকার গঠনের পর গত ২৫ ফেব্রুয়ারি ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে চাকরি থেকে ইস্তফা দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। তার ইস্তফার পর এখন পর্যন্ত নতুন কমিশনার বসায়নি বিএনপি সরকার।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.