বর্ষা কিংবা বৃষ্টির দিনে ইলিশ খিচুড়ি হতে পারে পছন্দের একটি খাবার। পোলাওয়ের চাল, ডাল ও ইলিশের সমন্বয়ে সহজেই তৈরি করা যায় মজাদার এই পদ। জেনে নিন ইলিশ খিচুড়ি তৈরির রেসিপি।
উপকরণ
ইলিশ ৬ পিস
পোলাওয়ের চাল ৫০০ গ্রাম
মসুর ডাল ১ কাপ
মুগ ডাল আধা কাপ
পেঁয়াজকুচি ১ কাপ
পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ
ভাজা রসুন কোয়া ৪ থেকে ৫টি
শুকনা মরিচ ৫ থেকে ৬টি
আদাবাটা ১ চা-চামচ
রসুনবাটা ১ চা-চামচ
কাঠবাদামবাটা ২ চা-চামচ
কিশমিশবাটা ২ চা-চামচ
মরিচগুঁড়া ১ চা-চামচ
হলুদগুঁড়া ২ চা-চামচ
কাঁচা মরিচ ১০টি
লবণ স্বাদমতো
চিনি আধা চা-চামচ
তেজপাতা ২টি
তেল ১ কাপ
ঘি ২ টেবিল চামচ
পানি ১ লিটার
প্রণালি: প্রথমে চাল ও ডাল ভালোভাবে ধুয়ে ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে নিন।
ইলিশের পিসগুলোতে হলুদ ও কিছুটা লবণ মেখে তেল গরম করে হালকা ভেজে তুলে রাখুন। এরপর ওই তেলেই শুকনা মরিচ ও তেজপাতা দিয়ে পেঁয়াজকুচি দিন। আদা-রসুনবাটা, হলুদগুঁড়া ও মরিচগুঁড়া দিয়ে সামান্য পানি যোগ করে ভালোভাবে কষিয়ে নিন।
এবার মসুর ও মুগ ডাল দিয়ে আবার কষিয়ে নিন। এরপর চাল দিয়ে কাঠবাদামবাটা ও কিশমিশবাটা দিয়ে হালকা নেড়ে দিন। গরম পানি ও লবণ দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করুন।
পানি কমে এলে চুলার আঁচ কমিয়ে দিন। এরপর ভেজে রাখা ইলিশের পিস ও ঘি দিয়ে দিন। কাঁচা মরিচ, পেঁয়াজ বেরেস্তা ও ভাজা রসুন ছড়িয়ে ঢেকে ১০ মিনিট দমে রাখুন।
১০ মিনিট পর চুলা বন্ধ করে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ইলিশ খিচুড়ি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









