সন্ত্রাসীদের বিরুদ্ধে দেওয়া নাগরিকদের তথ্য ফাঁস করলে পুলিশ সদস্যদের ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়ার বক্তব্যে সমালোচনার মুখে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ রাশিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (২০ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, তিনি যেন তার দায়িত্বভার হস্তান্তর করে আগামী ২১ জুনের মধ্যে পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট করেন।
২৫ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘দারোগা বা ইন্সপেক্টরকে বলার পর কোনো ইনফরমেশন যদি পাস হয়, আমি মুসলমান হিসেবে কথা দিচ্ছি আমি ইন্সপেক্টরকে ঝুলায় দেব, আপনারা পিটায় মারবেন। আপনারা গোপন তথ্য দিবেন, আল্লাহ ছাড়া কেউ জানলে আমি কথা দিচ্ছি, গাছের সঙ্গে ঝুলাইয়া পিটাবো।’
তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









