সরকার ঋণের ওপর নির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২১ জুন) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক নানা ধরনের অর্থনৈতিক সহায়তা কমে গেছে, এমন সময় চ্যালেঞ্জিং বাজেট দিতে হয়েছে।’
তিনি বলেন, ‘বাজেট পারফেক্ট হয়েছে বলছি না। যেদিকে হাত দিই, শুধু বকেয়া। এমন সময় দেড় মাসের মধ্যে বাজেট দিতে হয়েছে। অথচ প্রস্তুতি নিতেই অন্তত ৬ মাস দরকার।’
আমির খসরু বলেন, ‘ফ্যামিলি কার্ড সঠিকভাবে বিতরণ করা হবে। শ্রমিকের বেতন তো আর সরকার দেয় না। কিন্তু ফ্যামিলি কার্ড কিছুটা হলেও স্বস্তি দেবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









