হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
রবিবার(২১ জুন) সকাল সাড়ে নয়টায় কলেজের প্রশাসন ভবনের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ, সুরাইয়া আক্তার স্মৃতি। পঞ্চম বর্ষের শিক্ষার্থী পৃথ্বীরাজ চৌধুরী, সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম,সামচিয়া তাবাসসুম মাঈশা, কেয়া গোস্বামী, প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম, চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাহপরান, তামিমা রহমান, জারিন তাসনিম অথৈ। তৃতীয় বর্ষের শিক্ষার্থী কায়েস আব্দুল্লাহ জামাল এবং মোহাম্মদ তানভীর হোসেন প্রমুখ। এছাড়াও প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিল।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা সুনামগঞ্জ মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরা গত ১৫ এপ্রিল আন্দোলন থেকে এখন পর্যন্ত বারবার আশ্বাস পাওয়ার পরেও হাসপাতাল চালু না হওয়ায় এবং একাডেমিক কার্যক্রমেও যথেষ্ট অব্যবস্থাপনা পরিলক্ষিত হওয়ায় আমাদের সকল ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছি। আমাদের দাবি সমূহ পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









