দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে পাঁচ দিনের সরকারি সফরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র চেকিয়া ও স্লোভাকিয়ায় রওনা হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রবিবার (২৮ জুন) তিনি ঢাকা ত্যাগ করেন। এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, সফরকালে সেনাপ্রধান চেকিয়া ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় দুই দেশের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









