ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা হন তিনি। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জানাজার আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ শেষে শনিবার (৪ জুলাই) দেশে ফিরবেন স্পিকার।
ইরানের রাষ্ট্রীয় ঘোষণার অনুযায়ী, আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েকদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার (৪ জুলাই) তেহরানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার (৭ জুলাই) কোম শহরে দ্বিতীয় জানাজা এবং বৃহস্পতিবার (৯ জুলাই) আরেক দফা জানাজা শেষে তাকে মাশহাদে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রায় ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









