গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে চার দফা দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।
ডা. শফিকুর রহমান বলেন, গণভোট বাস্তবায়নের দাবি থেকে আমাদের সরিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে নানা কথা বলা হচ্ছে। কিন্তু আমরা জাতির সঙ্গে বেইমানি করতে পারি না। আমরা জাতিকে কথা দিয়েছি, এই দাবি আদায়ে আমাদের আন্দোলন চলবে।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করব, ইনশাআল্লাহ। এ অবস্থান থেকে এক চুলও সরে যাব না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









