রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা জানান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন অর্জনের বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।
এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করায় বিদায়ী নৌবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে নৌবাহিনীর আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে তার অবদানের প্রশংসা করেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়ন ও অগ্রযাত্রা ভবিষ্যতেও একই ধারায় অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আগামী ২৩ জুলাই অ্যাডমিরাল এম নাজমুল হাসান আনুষ্ঠানিকভাবে নতুন নৌবাহিনী প্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









