শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর আবারও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করলে রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ মোড় ও আশপাশের এলাকা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটার দিকে শাহবাগ এলাকায় এমন দৃশ্য দেখা যায়।
এদিন দুপুরের পর শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









