সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

১২ তারিখেই হবে নির্বাচন: ইনকিলাব মঞ্চ

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পিএম

আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ পিএম

১২ তারিখেই হবে নির্বাচন: ইনকিলাব মঞ্চ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতেই হবে। নির্বাচন ১২ তারিখেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই সংক্রান্ত এক পোস্ট দেওয়া হয়।

পোস্টে বলা হয়, নির্বাচন ১২ তারিখেই হবে। নির্বাচন হতেই হবে৷ কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যাত্রা শুরু করলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারশেল ব্যবহার করেছে। 

এতে, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.