বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করতে গেছেন।
বুধবার (২৯ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে তিনি ড. খলিলুর রহমান এবং শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
এর আগে গত ২৫ জুন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করেন দীনেশ ত্রিবেদী। পরিচয়পত্র জমা দেওয়ার প্রায় এক মাস পর তিনি পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের সুযোগ পেলেন।
গত ১২ জুন তিনি ভারতের পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করেন এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, এ বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, সীমান্ত সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









