ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক দুটি আদেশে ১২ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ বদলির তথ্য জানানো হয়।
এক আদেশে ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে পিঅ্যান্ডআর বিভাগে, কমিশনার (মেইনটেন্যান্স) প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক তেজগাঁও বিভাগে, লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার অনীশ কীর্ত্তনীয়াকে পরিবহন বিভাগে, সুদীপ্ত কুমার বিশ্বাসকে লজিস্টিকস বিভাগের (ইকুইপমেন্ট) এবং ফেরদৌস মেহেবুবকে লালবাগ বিভাগের পেট্রোল-কোতোয়ালি জোনে বদলি করা হয়েছে।
অন্য আদেশে পরিবহন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুশফিকুর রহমান তুষারকে লালবাগ বিভাগের চকবাজার জোনে, ট্রাফিক মিরপুর বিভাগের তানিয়া সুলতানাকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে, লজিস্টিক বিভাগের শেখ সুরাইয়া উর্মিকে পিওএম-পশ্চিম বিভাগে, চকবাজার জোনের মো. মাহফুজার রহমানকে বঙ্গভবন নিরাপত্তা-১ (প্রটেকশন) বিভাগে, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের নুসরাত ইয়াসমিন তিসাকে ট্রাফিক মিরপুর বিভাগে, মোহাম্মদ সাইফুল ইসলামকে গুলশান বিভাগের পেট্রোল-ক্যান্টনমেন্টে এবং সাকিলুর রহমানকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে বদলি করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, বদলিকৃত সাতজন সহকারী পুলিশ কমিশনারকে বৃহস্পতিবার ৬ আগস্টের মধ্যে বর্তমান দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









