বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ‘‘স্যার পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন।’’
২০২৪ সালে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম। অন্তর্বর্তী সরকার তাকে নিয়োগ দিয়েছিল।
তৎকালীন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসেন এবং কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করার পর তাকে নিয়োগ দেওয়া হয়।
সোহরাব হোসেনের নেতৃত্বাধীন কমিশন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত ছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









