সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। নির্বাচনে লড়ছেন ২ হাজার ২৯ জন প্রার্থী, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল হওয়ায় ৩০০টির পরিবর্তে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









