পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা দুই প্রতিমন্ত্রীর মধ্যে কে কোন বিষয় দেখবেন, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়।
পরিপত্র অনুযায়ী, নবনিযুক্ত হুমায়ুন কবিরকে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১’ এবং আগে থেকেই দায়িত্ব পালন করে আসা শামা ওবায়েদ ইসলামকে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে নির্ধারিত বিষয়গুলোতে তাকে সহায়তা করবেন।
দায়িত্ব অনুযায়ী, প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য বিষয়ে কাজ করবেন।
অন্যদিকে প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, এই দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









